মেহেরপুরে বিচারক সংকটে ১০ হাজার মামলা জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ও দায়রা জজসহ মেহেরপুরে বিভিন্ন আদালতের ১২ জন বিচারকের মধ্যেই সাতজনের পদই শূন্য৷ বিচারক-সংকটের কারণে প্রায় ১০ হাজার মামলা ঝুলে আছে বলে জানিয়েছেন আইনজীবীরা৷ শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে গতকাল রোববার তাঁরা মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন৷
জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন৷ তাঁরা বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বিচারক নিয়োগের দাবি জানান৷
আদালত-সংশ্লিষ্ট ও আইনজীবীরা জানান, জেলা ও দায়রা জজ আদালতে বিচারকের পদ সাতটি৷ এর মধ্যে আছেন মাত্র তিনজন৷ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের এবং যুগ্ম জেলা জজ দ্বিতীয় পদে বিচারক নেই প্রায় সাত বছর ধরে। সর্বশেষ গত ২২ এপ্রিল জেলা ও দায়রা জজ অবসরে যাওয়ায় ওই পদে আর কাউকে নিয়োগ দেয়নি সরকার৷ যুগ্ম জেলা জজ প্রথম একসঙ্গে ওই সব আদালতের ভারপ্রাপ্ত দািয়ত্ব পালন করছেন৷ এ ছাড়া ওই আদালতে দুজন সহকারী জজ আছেন৷
এদিকে মুখ্য বিচারিক হাকিম আদালতে পদ পাঁচটি৷ কিন্তু আছেন মাত্র দুজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম৷ বদিলজনিত কারণে মুখ্য বিচারিক হাকিমের পদ পাঁচ মাস ধরে শূন্য৷ ২০০৯ সালে শুরু থেকে বিচারিক হাকিমের দুটি পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি৷
মানববন্ধন চলাকালে বিচারপ্রার্থী আসামি ও কারাবন্দী আসামিদের কয়েকজন স্বজন জানান, জেলা ও দায়রা জজ না থাকায় নারী ও শিশু নির্যাতন, হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারায় আটক সন্দেহভাজন আসািমরা জামিনসহ আইিন সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিনা বিচারে কারাবন্দী অবস্থায় আছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ আদালতগুলোতে বিচারক না থাকায় মামলার বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। মামলার নির্ধারিত দিনে আসািমরা হাজিরা দিলে শুধুই তারিখ পরিবর্তন ছাড়া কোনো অগ্রগতি হচ্ছে না—যা মামলার বিচার কার্যক্রমকে বিলম্বিত করছে। এতে শুধু মামলার বোঝাই বাড়ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জেলা ও দায়রা জজসহ বিভিন্ন আদালতের বিচারকের পদ শূন্য থাকায় প্রায় ১০ হাজার মামলা ঝুলে আছে।