মেহেরপুরে বিতর্ক প্রতিযোগিতায় কামদেবপুর স্কুল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বির্তক প্রতিযোগিতায় সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়েছে। কবি নজরুল শিক্ষা মঞ্জিল স্কুলে গতকাল বুধবার অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকেরা অংশ নেয়। ‘অধ্যবসায় নয়, কেবলমাত্র মেধা থাকলেই পরীক্ষায় ভালো ফল অর্জন করা সম্ভব’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ব্র্যাক এই প্রতিযোগিতার আয়োজন করে।