মেহেরপুরে বোমা হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে গতকাল বুধবার বোমা হামলায় মনোর উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় মনোর নুরপুর বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যান।