মেহেরপুরে ভৈরব পুনঃখনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ বছর পর মেহেরপুরে ভৈরব নদ পুনঃখনন করা হচ্ছে। গত বৃহস্পতিবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ নদটির পুনঃখননকাজের উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নদটি খনন করা হলে তীরবর্তী ২১ হাজার হেক্টর জমি সেচসুবিধার আওতায় আসবে এবং বছরে ৩০০ কোটি টাকার মাছ উৎপাদন করা যাবে।
নদ পুনঃখননে ৭১ কোটি টাকা ব্যয় হবে। প্রথম দফায় মুজিবনগরের রশিকপুর স্লুইসগেট থেকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পর্যন্ত ২৯ কিলোমিটার খনন করা হবে। ২০১৭ সালের ৩০ এপ্রিলের মধ্যে খননকাজ শেষ করতে হবে।
উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, এই মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, স্থানীয় সাংসদ ফরহাদ হোসেন, নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহিন ইকবাল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন, সাংসদ মকবুল হোসেন, সংরক্ষিত নারী সাংসদ সেলিনা আক্তার বানু প্রমুখ।