মেহেরপুরে যুবলীগ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে যুবলীগের কর্মী আকরাম আলী খুনের ঘটনায় গত রোববার রাতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহিদ, হীরক, আলাল ও দুলাল। তাঁদের বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে। বাড়ি শহরের মণ্ডলপাড়ায়।মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত ও শহরে তল্লাশি চালিয়ে রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া জাহিদ ও হীরক এজাহারভুক্ত আসামি। বাকি দুজন জাহিদের ভাই। শনিবার দুপুরে শহরের ওয়াপদা সড়কের লিচুবাগানে লিচু খাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।