মেহেরপুরে রিপন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপনের (৩৪) হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর ও জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে গতকাল সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্যানেল মেয়র শেখ রিয়াজতুল্লাহ, কাউন্সিলর আল মামুন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ।বক্তারা অবিলম্বে রিপন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। অন্যথায় পৌর পরিষদ নাগরিক সেবা বন্ধসহ শহর অচল করে দেবে বলে ঘোষণা দেন। গত ১ এপ্রিল রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় আহত হওয়ার সাত দিন পর মিজানুর রহমান রিপন ৮ এপ্রিল হাসপাতালে মারা যান।হত্যা মামলায় পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ মতু, জেলা যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ আট-নয়জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আবদুল্লাহ আল মামুন ১ এপ্রিল থেকে কারাবন্দী আছেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, কারাবন্দী যুবলীগ নেতাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।