মেহেরপুরে শিবিরের ছাত্রাবাসের পুকুর থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত ‘স্বপ্নায়ন’ ছাত্রাবাসের পুকুর থেকে গত মঙ্গলবার একটি শাটারগান উদ্ধার করেছে পুলিশ। এদিকে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার শিবিরের ২৪ নেতা-কর্মীর মধ্যে একজন জামিন পেয়েছেন। পুলিশ চারজনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রলীগের কর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবিডিও মার্ডির উপস্থিতিতে ওই পুকুরের পানি সেচে অস্ত্রটি উদ্ধার করা হয়। আদালত সূত্র জানায়, শিবিরের ২৪ নেতা-কর্মী গত সোমবার মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম মাহফুজুর রহমানের আদালতে জামিনের আবেদন করেন। আদালত মো. পারভেজ নামের একজনের জামিন মঞ্জুর করেন। ওই দিনই মেহেরপুর জেলা শিবিরের সভাপতি ইকবাল হোসেনসহ চারজনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।মেহেরপুর জেলা জামায়াতের আমির ছমির উদ্দিন দাবি করেন, ঘটনার চার দিন পর শিবিরের ছাত্রাবাসের পুকুর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো।