মেহেরপুরে সংঘর্ষে ১৬ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে পুতুলনাচের অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে গ্রামের বেশকিছু লোকের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে লিটন, ইয়াদ আলী, ফুলজানসহ ১৩ জনকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, ২ ডিসেম্বর থেকে গ্রামে পুতুলনাচের আসর শুরু হয়। বুধবার রাতে আসরে এক নৃত্যশিল্পীর শ্লীলতাহানির চেষ্টা করলে আয়োজকদের সঙ্গে গ্রামের কতিপয় যুবকের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গাংনী থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘হোগলবাড়িয়া গ্রামে কাউকে পুতুলনাচের অনুমতি দেয়নি পুলিশ।