মেহেরপুরে সার্ভেয়ার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল মজিদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সদর উপজেলার আমঝুপি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের একটি দল।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল গাফফার জানান, ২০১১ সালে ১৮টি জাল দলিলের মাধ্যমে সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়। ওই ঘটনায় একই বছরের ২৫ জুলাই সদর থানায় করা মামলাটি চলতি বছরের শুরুর দিকে দুদক তদন্ত শুরু করে।