মেহেরপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ টি এম মেসবাউদ্দোলা গত বৃহস্পতিবার এই রায় দেন।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের কাউছার আলী (৪১), গোভীপুর গ্রামের ফারুক হোসেন (৩৮), মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের হামিদুল ইসলাম (৩৮) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৫)। তাঁদের মধ্যে হামিদুল ইসলাম ও রফিকুল ইসলাম পলাতক।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ মে রাতে ওয়ারেছ আলী মুজিবনগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় মারাত্মক আহত হন। ১০ মে তিনি মারা যান।