মেহেরপুরে ৩০টি ঘর আগুনে পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের পুরাতন মদনাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার রাতে খড়ের স্তূপ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। মেহেরপুর ও চুয়াডাঙ্গার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় লোকজন।মেহেরপুর দমকল বাহিনীর ইনচার্জ মোহাম্মদ আনিস জানান, একটি গাড়ি বিকল হয়ে পড়ায় তাঁদের আসতে দেরি হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।