মেহেরুন্নেসা ও হামিদা মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম মেহেরুন্নেসা খাতুন এবং মরহুম অধ্যাপক হামিদা খানম রোকেয়া পদক-২০১১-এর জন্য মনোনীত হয়েছেন। কাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই পুরস্কার প্রদান করবেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি ৩২টি মনোনয়ন যাচাই-বাছাই করে এ দুজনকে নির্বাচিত করে। পদকপ্রাপ্তদের এক লাখ টাকা এবং ২৫ গ্রাম ওজনের (১৮ ক্যারেট) স্বর্ণপদক দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বেগম মেহেরুন্নেসা খাতুন ১৯২২ সালের ২৩ ডিসেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি খাদ্য কাউন্সিল, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দায়িত্ব পালন করেন। অধ্যাপক হামিদা খানম ১৯২৩ সালের ২ জানুয়ারি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে বিএ এবং ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৪৯ সালে অধ্যাপক হিসেবে তিনি ঢাকা ইডেন কলেজে যোগ দেন। ১৯৫৯ সালে ঢাকা গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে যোগ দেন।