মো. আবদুল আজিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক স্কোয়াড্রন লিডার (অব.) মো. আবদুল আজিজ গতকাল রোববার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট মসজিদে জানাজা শেষে বিমানবাহিনীর কবরস্থানে দাফন করা হয় তাঁকে। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।