প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদার বাসিন্দা ব্যবসায়ী মো. আবদুল কুদ্দুস (৬০) ছয় মাস ধরে মারাত্মক লিভার সিরোসিসে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত বিদেশে পাঠিয়ে তাঁর লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। এতে খরচ পড়বে ৮০ লক্ষাধিক টাকা। দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে দরিদ্র এই ব্যবসায়ীর পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর সন্তানদের পড়ালেখাও এখন বন্ধ হওয়ার পথে। তাই সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তায় সুস্থ হতে চান তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: কানিজ ফাতেমা, হিসাব নম্বর-১১৯.১৫১.৭৪২৯, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, শনির আখড়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।