মো. আলমগীর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ক্যানসারে আক্রান্ত। ভারতের টাটা মেডিকেল সেন্টারে তিনি চিকিৎসাধীন। ইতিমধ্যে তাঁকে চারটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর আরও দুটি কেমোথেরাপি দিতে হবে। তাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।
আলমগীর হোসেন জানান, তিন মাস ধরে ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। বাকি দুটি কেমোথেরাপি ও আনুষঙ্গিক চিকিৎসার ব্যয় মেটাতে পারছেন না। তাই সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করছেন তিনি। সহায়তা করার ঠিকানা: মো. আলমগীর হোসেন, হিসাব নম্বর-০১০.৭৩০.১০০.৯১২২, সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর অফিস করপোরেট শাখা, তেজগাঁও। বিজ্ঞপ্তি