
রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ মো. আসাদুজ্জামান মাদারীপুরের শিবচরের দরিদ্র পরিবারের সন্তান। হঠাৎই তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়েছে। তাঁর বাবা একজন রাজমিস্ত্রি। দরিদ্র বাবার পাশাপাশি তাঁকেও টানতে হয় সংসারের ঘানি। কিন্তু তাঁর অসুস্থতায় পরিবারে নেমে এসেছে বিপর্যয়। বর্তমানে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, আসাদুজ্জামানের অ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে, যা এ দেশে সম্ভব নয়। চিকিৎসা ব্যয় পড়বে ৪০ থেকে ৫০ লাখ টাকা। এমন অবস্থায় তাঁর অসহায় পরিবারের পক্ষে এ বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব। তাই সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের দ্বারস্থ হয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: আসাদুজ্জামান রিপন, হিসাব নম্বর-০৪৫২০৫০০০৮৪৫৪, ওয়ান ব্যাংক, বাসাবো শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।