মো. ইউসুফ শিকদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ইউসুফ শিকদার
মো. ইউসুফ শিকদার

সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ শিকদার (২৯) দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের দরিদ্র কৃষক মো. কাজিম উদ্দিন শিকদার তাঁর বাবা। ইউসুফ দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশ পাঠানো প্রয়োজন। কিন্তু তাঁর অসহায় পরিবারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসা খরচ জোগাড় করা সম্ভব নয়। সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তায়ই হয়তো ছেলেটি সুস্থ জীবনে ফিরতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হেলাল উদ্দিন শিকদার, সঞ্চয়ী হিসাব নম্বর-১০০১০৪৭৬, সোনালী ব্যাংক, কুর্মিটোলা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।