মো. ইয়াকুব আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ইয়াকুব আলী কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে মৃত্যুভয় উপেক্ষা করে যিনি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছেন, ভাগ্যক্রমে বেঁচে গেছেন কয়েকবার; তিনিই এখন ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। স্বাধীনতা-পরবর্তী সময়ে একজন সৎ ও নির্মোহ পুলিশ কর্মচারী হিসেবে নিজ বাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে গত বছর অবসরে যান তিনি। বর্তমানে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। কিন্তু এই রোগের ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে এরই মধ্যে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার সুযোগ পেলে আবারও সুস্থ জীবনে ফিরতে পারেন তিনি। আত্মসম্মানী এই মুক্তিযোদ্ধা নিজ চিকিৎসার ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইয়াকুব আলী, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০.২৭৫.০১, অগ্রণী ব্যাংক, কুষ্টিয়া বড়বাজার শাখা। বিজ্ঞপ্তি।