প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ঢাকার কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেনের বাবা মো. গিয়াস উদ্দিন (৭০) গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন রহমতপুর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব রহমতপুর জামে মসজিদে জানাজা শেষে জিনজিরা কশাইভিটা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।