মো. জসিম উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জসিম উদ্দিন
মো. জসিম উদ্দিন

সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি.-এর তেজগাঁও কেন্দ্রের সংবাদপত্র বিক্রয়কর্মী মো. জসিম উদ্দিন (২৯) গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৭ ফেব্রুয়ারি ভোরে পত্রিকা বিলি করার সময় রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশের রাস্তায় লেগুনার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। পরে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুতে ঢাকার সব সংবাদপত্র বিক্রয়কর্মী, সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটর এবং সংবাদপত্র বিক্রয় সমিতিগুলোর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।