প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জালাল উদ্দিন খলিফা (৬০) গত মঙ্গলবার ভোরে হৃদ্রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় গলাচিপার ডাকুয়া ঈদগাহ মাঠে প্রথম ও কালিকাপুর সিনিয়র মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার পর তাঁকে কালিকাপুরের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।