প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির বাদ্যযন্ত্রশিল্পী মো. জালাল মিয়ার বাঁ চোখের কর্নিয়া প্রতিস্থাপন করতে হবে। ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা তিনি। দ্রুত কর্নিয়া প্রতিস্থাপন না করা হলে তিনি অন্ধ হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। কিন্তু এর জন্য প্রয়োজনীয় দেড় লক্ষাধিক টাকা ব্যয় করার মতো সামর্থ্য তাঁর নেই। তাঁর সহায়তায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব-০০২.১৫৪.০৫৬, সোনালী ব্যাংক, রামপুরা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।