প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. নুরুল মোস্তফা (৮১) গতকাল বুধবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরের মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নুরুল মোস্তফার প্রথম জানাজা আজ সকাল সাড়ে আটটায় নগরের পূর্ব রামপুর ঈদগাহ বড়পুকুর পাড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর মিরসরাই উপজেলার নিজ গ্রাম মসজিদিয়ায়। মো. নুরুল মোস্তফা প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের প্রশাসন ও হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক মনজুর মোরশেদের বাবা। বিজ্ঞপ্তি