প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. ফিরোজ হোসাইন (৩৫) সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত ১৫ নভেম্বর যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর এলাকায় টহলরত অবস্থায় চোরাকারবারি ও সন্ত্রাসীদের হামলায় আহত হন তিনি। বিজ্ঞপ্তি।