মো. মনজুর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মনজুর হোসেন
মো. মনজুর হোসেন

বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. মনজুর হোসেন (৩৬) দুরারোগ্য লিভার ক্যানসারে আক্রান্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে মনজুর হোসেনের সহায়-সম্বল এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার প্রতিস্থাপন করতে তাঁকে দ্রুত বিদেশে পাঠানো প্রয়োজন। এ জন্য খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু এ বিপুল অর্থ জোগাড় করা নিঃস্ব ও অসহায় এ মানুষটির পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনজুর হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-১২৭.১০১.১৩৪৩৯৯, ডাচ্‌-বাংলা ব্যাংক, বরিশাল শাখা। বিজ্ঞপ্তি।