মো. মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মধ্য কোদালপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. মামুনকে (১০) পাওয়া যাচ্ছে না। ১৮ মার্চ দুপুরে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়ে সে স্কুলেও যায়নি, বাড়িতেও ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোসাইরহাট থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৯৬৩, তারিখ ২০ মার্চ। তার মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা চার ফুট। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ ছেলেটির সন্ধান পেলে গোসাইরহাট থানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।