প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রবের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকায় মগবাজারের রোকেয়া টাওয়ারে বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী শুক্রবার জুমার পর তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সফরপুর গ্রামের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জনানো হয়েছে। মাহবুবুর রব মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব জহুরুল ইসলামের বড় ভাই। বিজ্ঞপ্তি।