মো. মাহামুদুল হোসাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক মো. মাহামুদুল হোসাইন (২৫) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও মা-বাবা রেখে গেছেন। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে জানাজা শেষে মরদেহ ফরিদপুরের বোয়ালমারীতে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় জানাজা শেষে গতকালই তাঁর দাফন হওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।