পাঁচ বছরের শিশু মো. মোনায়েম দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাবা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের দরিদ্র দিনমজুর মো. আলেক শাহ। বহু কষ্টে সামান্য কিছু টাকা জোগাড় করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে শিশুটিকে ভর্তি করিয়েছেন তিনি। ছেলের চিকিৎসায় এরই মধ্যে তাঁর খরচ হয়ে গেছে এক লাখ টাকা। চিকিৎসকেরা জানান, শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে হবে তিন বছর। এতে আরও পাঁচ লাখ টাকার মতো প্রয়োজন। মোনায়েমের বাবার পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব না। এ অবস্থায় শিশুসন্তানের জীবন রক্ষায় সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তা প্রত্যাশী তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: শহিদা, সঞ্চয়ী হিসাব নম্বর-০১৬.১১২.০০৫.৫৯৮১, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, নিউ এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।