মো. রফিউল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের শিশু মো. রফিউল ইসলাম ক্যানসারে আক্রান্ত। তার মা সিরাজগঞ্জের শাহজাদপুরের রামারুয়া গ্রামের বাসিন্দা মোছা. শারমিন আক্তার। বাবা একজন দরিদ্র নিরাপত্তাকর্মী। পাঁচ মাস ধরে রফিউল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে চিকিৎসাধীন। তার চিকিৎসায় প্রতি সপ্তাহে খরচ হচ্ছে নয় থেকে দশ হাজার টাকা। ছেলের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে তার বাবা সহায়সম্বল বেচে নিঃস্ব হয়ে গেছেন। চিকিৎসকেরা জানান, শিশুটিকে বাঁচাতে হলে আরও তিন-চার বছর চিকিৎসা চালিয়ে যেতে হবে। এতে খরচ হবে প্রায় ছয় লাখ টাকা। এই টাকা কীভাবে জোগাড় হবে, তা নিয়ে দিশেহারা শিশুটির পরিবার। এ অবস্থায় সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেছে পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. গাজিউর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর-১১৮১১, ইসলামী ব্যাংক, ঈশ্বরদী শাখা, পাবনা। বিজ্ঞপ্তি।