মো. রাজ্জাক হাওলাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. রাজ্জাক হাওলাদার (৯০) গতকাল শনিবার সকালে তাঁর গলাচিপা সদরের আরামবাগের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রাজ্জাক হাওলাদার গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামানের বাবা। গতকাল বিকেলে গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে গলাচিপা পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।