মো. রিফাত হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রিফাত হোসেন
মো. রিফাত হোসেন

মো. রিফাত হোসেনের (১০) হৃৎপিণ্ডে ছিদ্র দেখা দিয়েছে। সে রংপুরের পীরগাছা উপজেলার দেউচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। উপজেলার রামগোপাল গ্রামের বাসিন্দা ও দিনমজুর মো. ছাইদুল ইসলাম তার বাবা। শিশুটি রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল ও রিসার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, যত দ্রুত সম্ভব ছেলেটির অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা খরচ বাবদ ব্যয় হবে প্রায় চার লাখ টাকা। কিন্তু রিফাতের দরিদ্র বাবার পক্ষে এই ব্যয় মেটানো অসম্ভব। এ অবস্থায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় ছেলেটি সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নুরুল ইসলাম সিরাজী, সঞ্চয়ী হিসাব নম্বর ৭১৯০, অগ্রণী ব্যাংক, নেকমামুদ হাট শাখা, পীরগাছা, রংপুর। বিজ্ঞপ্তি।