মো. শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মো. শান্ত (৭) দুরারোগ্য অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত। তার বাবা মো. নজরুল ইসলাম একজন রিকশাচালক। দুর্ঘটনার শিকার হয়ে তিনিও এখন শয্যাশায়ী। অনেক কষ্টে ঢাকা শিশু হাসপাতালে মাস খানেক শান্তর চিকিৎসার পর অর্থাভাবে তাকে বাসায় ফিরিয়ে নিতে হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, শান্তকে দেশের বাইরে পাঠানো প্রয়োজন। এর জন্য দরকার ১৬ লক্ষাধিক টাকা। শান্তর দরিদ্র বাবার পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলের চিকিৎসার জন্য তিনি সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আলামিন, হিসাব নম্বর-১৯২.২১০.৬০০.০৭৬.১২, প্রাইম ব্যাংক, বনশ্রী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।