মোখলেসুর রাহমান ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোখলেসুর রাহমান ভূঁইয়া (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে রাঙামাটি সদর হাসপাতালে তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় মরহুমের প্রথম জানাজা শহরের জেনারেল হাসপাতাল এলাকার তাঁর বাসভবনে এবং বেলা আড়াইটায় প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।