মোজার ভেতরে ছয় কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল দুই যাত্রীর কাছ থেকে সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়েছে। ওই দুজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সকাল ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মালয়েশিয়া থেকে আসা শাহনূর আলমের দেহ তল্লাশি করে মোজার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি।