মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জেদ কইরা হুন্ডা কিন্যা নিল। হুন্ডায় খাইল আমার রাজনরে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই বিলাপ করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ের হোসেন রাজনের (২২) মা। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডেমরায় হিউম্যান হলারের নিচে পড়ে প্রাণ হারান মোটরসাইকেলের আরোহী জোবায়ের ও তাঁর বন্ধু কাপড় ব্যবসায়ী মোরশেদ মজুমদার (২১)।
ডেমরার বাইমাইল এলাকায় নিজেদের বাসায় পরিবারের সঙ্গে থাকতেন জোবায়ের। পরিবারের অনিচ্ছা সত্ত্বেও জেদ করে দুই মাস আগে মোটরসাইকেল কেনেন। সেই মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে যাওয়ার সময় বাসার অদূরেই বাহাদুর পরিবহনের একটি বড় হিউম্যান হলারের নিচে পড়েন।
পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।