প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টেলিভিশন এনটিভির কুষ্টিয়ার স্টাফ করেসপনডেন্ট ফারুক আহমেদের ছিনতাই হওয়া মোটরসাইকেলটি ২৭ দিন পর গত শুক্রবার রাতে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। এর আগে ওই দিন বিকেলে পাশের বিত্তিপাড়া গ্রাম থেকে আলিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর রাতে ভেড়ামারা বাঁকাপোল এলাকায় ছিনতাইকারীরা ফারুকসহ দুজনকে মারধর করে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।