মোটরসাইকেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে পুলিশের সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মোস্তাক আলীর চুরি যাওয়া মোটরসাইকেলটি গতকাল মঙ্গলবার পাওয়া গেছে। গতকাল সকালে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় সেটি পাওয়া যায়। মোস্তাক আলী বলেন, গত শনিবার গভীর রাতে শহরের নতুন বাবুপাড়া শহীদ ডা. বদিউজ্জামান রোডে তাঁর ভাড়া বাসার সিঁড়িঘর থেকে মোটরসাইকেলটি চুরি যায়। গতকাল এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বসুনিয়াপাড়া মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় নিজ মোটরসাইকেলটি তিনি শনাক্ত করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|