মোটরসাইকেল উল্টে ছাত্রদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল উল্টে ছাত্রদলের এক নেতা নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই ছাত্রদল নেতার নাম ইমরান হোসেন (২৬)। তিনি সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার তাড়িয়াপাড়া গ্রামে। আহত তিনজন হলেন বয়ডা গ্রামের আলিফ মিয়া (২৪), তারাকান্দি গ্রামের আল আমিন (২৫) ও গোবিন্দনগর গ্রামের লাভলু মিয়া (২৭)।
গতকাল দুপুরে ইমরান হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে পরিবারের সদস্যরা তাঁর লাশ সেখান থেকে বাড়িতে নিয়ে যান।