মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গতকাল শুক্রবার মোটরসাইকেলের চাপায় ছবুরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ছবুরা খাতুন এনায়েতপুর থানার ভেকা গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে উপজেলার কৈজুরী-শাহজাদপুর সড়কের গোপালপুর মোড়ে ছবুরা খাতুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মনাকষা গ্রামের বাসিন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট শহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে তাঁকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।