মোটরসাইকেল ছিনতাইকালে গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে গত শুক্রবার রাতে এক ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: উপজেলার অর্জ্জুনমিশ্র গ্রামের আশরাফুল ইসলাম (২৬) ও এরশাদুল হক (২৩) এবং রতিরাম কমলওঝা এলাকার আবদুর রহিম ওরফে রতন (১৯)।
এ ঘটনায় ওই ব্যবসায়ী হামিদুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় সাতজনের নামে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এএসআই) আল হেলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারীকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাঁদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজারহাট যতীনের হাটের ব্যবসায়ী হামিদুল ইসলাম শুক্রবার রাত নয়টার দিকে উপজেলা সদর থেকে তিস্তা যাচ্ছিলেন। পথে ফুলখার চাকলাসংলগ্ন সাধুর বাজার এলাকায় ছিনতাইকারীরা তাঁর পথ রোধ করে মোটরসাইকেল ও ব্যাগে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে আটক করেন। অন্য চারজন পালিয়ে যান।