মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য যাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারীরা এক যাত্রীকে কুপিয়ে হত্যা করেছে। মোটরসাইকেলের চালক ও আরেক যাত্রীকে জখম করেছে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে সালথার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া-ময়েনদিয়া সড়কের কলাপাড়া স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম নজরুল শেখ (৩০)। তিনি রামকান্তপুরের নারাদিয়া গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তারা মোটরসাইকেল চালক মো. হোসাইন (২৮) ও যাত্রী মো. মকিমকে (২২) গুরুতর অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।