মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব বটুলি এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল মঙ্গলবার দুটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছেন। ভারত থেকে পাচার করে আনা মোটরসাইকেলগুলো দুর্বৃত্তরা বাঁশঝাড়ে লুকিয়ে রাখে। বেলা একটার দিকে সেখানে গিয়ে সেগুলো জব্দ করা হয়। বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের নায়েক সুবেদার শরিফুল ইসলাম জানান, জব্দ করা দুটি মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। সেগুলো বটুলি স্থলবন্দর কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।