মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন উপলক্ষে ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নড়াইলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় মোটরসাইকেল চালানোয় শতাধিক মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাড়ি আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন বলেন, পৌরসভার নির্বাচন উপলক্ষে ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেলে চলাচল করা নিষেধ। কিন্তু নির্দেশ অমান্য করায় অভিযান চালিয়ে শতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়েছে।