মোটরসাইকেল থেকে পড়ে ও ট্রাক্টরচাপায় দুই শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরতিলর হিলালপুর এলাকায় গতকাল শনিবার সকাল নয়টার দিকে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে কণিকা পাল (২৭) নামের এক শিক্ষিকা মারা গেছেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে বালুবাহী ট্রাক্টরের চাপায় রায়হানা আক্তার (৪২) নামের আরেক স্কুলশিক্ষিকা মারা গেছেন ।
কণিকা পাল মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) মৌলভীবাজারের প্রশিক্ষণার্থী। তিনি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আজমেরু গ্রামের পলাশ পালের স্ত্রী।
পুলিশ, পিটিআই ও স্থানীয় সূত্রে জানা গেছে, কণিকা পাল তাঁর স্বামী পলাশ পালের সঙ্গে মোটরসাইকেলে করে মৌলভীবাজার শহরের দিকে আসছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি ছাতা মেলে ধরার চেষ্টা করেন। এ সময় ঝোড়ো বাতাসে ছাতাসহ তিনি ছিটকে পড়েন। পরে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আবু সালেক স্কুলশিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷
গৌরীপুর বাসস্ট্যান্ডে কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক্টর পথচারী তিতাসের নয়াচর সরকাির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রায়হানা আক্তারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সরফরাজ হোসেন খান বলেন, রায়হানা আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
রায়হানা আক্তার তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামের মৃত আবদুল খালেকের মেয়ে। স্বামীর বািড় দেবীদ্বারের এলাহাবাদ গ্রামে। তাঁর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ফািরয়া আক্তার বর্ষা বলে, তার মা বাসা থেকে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হন। সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে ট্রাক্টরটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আত্মীয়স্বজন হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন।