প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া এলাকায় গতকাল শনিবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মিলুফা মাহমুদ (২৫) নামের স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ফলইবুনিয়া গ্রামের আহসান কবির ডাকুয়ার স্ত্রী। তিনি জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিলুফা মাহমুদ ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বিদ্যালয় থেকে কাউখালী উপজেলা সদরে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে চিড়াপাড়া এলাকায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, মিলুফা মাহমুদ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।