মোটরসাইকেল নিবন্ধনের কর পরিমার্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল নিবন্ধনের কর ও ফি নেওয়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বর্তমানে মোটরসাইকেলের নিবন্ধনের সময় পরবর্তী ১০ বছরের কর এককালীন পরিশোধ করতে হয় এর মালিককে। পরিবর্তিত নিয়মে নিবন্ধনের সময় শুধু প্রথম দুই বছরের কর নেওয়া হবে। বাকি আট বছরের কর পরিশোধ করতে হবে দুই বছর পরপর। গতকাল সোমবার মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
পরিবর্তিত হার অনুযায়ী ১০০ সিসির (জ্বালানি ছাড়া ৯০ কেজি ওজন) মোটরসাইকেল নিবন্ধনে খরচ করতে হবে ৯ হাজার ৩১৩ টাকা। ১০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন (জ্বালানি ছাড়া ৯০ কেজি ওজনের বেশি) মোটরসাইকেল নিবন্ধন পেতে খরচ হবে ১২ হাজার ৭৩ টাকা। পরবর্তী প্রতি দুই মাস পরপর পরিশোধ করতে হবে ২ হাজার ৩০০ টাকা। বর্তমানে এককালীন ২১ হাজার ২৭৩ টাকা দিয়ে নিবন্ধন করাতে হয়।