মোটরসাইকেলের চালক ট্রাকের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম মনছুর রহমান (৫৫)। তিনি বাগাতিপাড়া উপজেলার পাটগ্রাম এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, মনছুর রহমান নাটোর শহর থেকে মোটরসাইকেলে করে বাগাতিপাড়ায় বাড়ি যাচ্ছিলেন। পথে তেবাড়িয়া বাইপাস সড়কে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ধারে ছিটকে পড়ে যান। স্থানীয় ব্যক্তিরা তাঁকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।