মোটরসাইকেলের চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গতকাল বুধবার বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক আমিনুর রহমান (২৬) নিহত হয়েছেন। সকাল সাড়ে আটটায় দিকে শহরতলির সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের লাবসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুর সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের এক্স-রে বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, আমিনুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।