প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজার এলাকায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কে মোটরসাইকেলের ধাক্কায় উপজেলা দলিল লেখক সমিতির সদস্য মো. জাহিদ হোসেন ওরফে সেলিম (৬৭) নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে একটি দ্রুতগতির মোটরসাইকেল জাহিদ হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।